আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, একজন-দুজন চাঁদাবাজি করবেন, আর সমাজে বিএনপির বদনাম ছড়াবে। বিএনপির নাম করে যারা চাঁদাবাজি করছেন, তাদের রাজনীতি করার অধিকার নাই। চাঁদাবাজ, মাদক কারবারী ও সন্ত্রাসী বিএনপির জন্য জঞ্জাল। গত ১৬ বছরে এসব চাঁদাবাজ রাতের অন্ধকারে লিয়াজোঁ করে টিকে ছিল। আগামী বছরগুলোতেও চাঁদাবাজরা আওয়ামী লীগের সাথে লিয়াজোঁ করে থাকবে এবং সংকটকালীন সময় কেউ কেউ আওয়ামী লীগকে শেল্টার দেওয়ার চেষ্টা করবে।